1 Answers
দিনের বেলা ঘুমানোর অভ্যাস অনেকেরই আছে। তবে এই ঘুম শরীরের জন্য কতটা উপকারী বা ক্ষতিকর- সেটা জানা জরুরি। কারণ কোনো ভুল অভ্যাস শরীরের ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, দিনের বেলা বিশেষ করে দুপুরে ঘুমানো বিপজ্জনক। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, সকাল ৬টা থেকে সকাল ১০টা দেহের সক্রিয় সময়। এই সময় যদি ব্যায়াম করা হয় তবে কর্মক্ষমতা বৃদ্ধি পায়। আর দুপুরের খাবার হলো দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, দুপুরে খাবার খেয়ে ঘুমালে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি, স্থূলত্ব, গলার রোগ, বমি বমি ভাব দেখা দেয়। বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি হ্রাস পায়। হতে পারে চর্মরোগও। ন্যাচারোপ্যাথি বিশেষজ্ঞ ও আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, দিবানিদ্রা হজমশক্তি মারাত্মক ক্ষতি করতে পারে। কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy