1 Answers

আলেয়া হলো এক ধরণের বায়ুমণ্ডলীয় ভৌতিক আলো যা রাতের অন্ধকারে জলাভূমিতে বা খোলা প্রান্তরে দেখা যায়।জলাভূমি হতে একটু উঁচুতে আগুনের শিখা জ্বলতে থাকে।  ইংরেজি ভাষায় একে will-o-the-wisp বলে।  তবে, আলেয়া সৃষ্টি নিয়ে নানা মত রয়েছে। লোককথায় একে ভৌতিক আখ্যা দেওয়া হলেও বিজ্ঞানীরা মনে করে গাছপালা পচনের ফলে যে মার্শ গ্যাসের সৃষ্টি হয় তা থেকে আলেয়া এর উৎপত্তি। কেউ মনে করেন বাঁশ বা শুকনো কাঠের ঠোক্করে যে স্ফুলিঙ্গ তৈরি হয় তা থেকেই এই মার্শ গ্যাসে আগুন লাগায়। আলেয়ার আলো মিথ্যা মায়া।  এই জলাভূমিতে দৃষ্ট জ্বলন্ত গ্যাস যাতে প্রায়ই পথিকের পথভ্রম ঘটে।অনেক সময় মানুষ ভুল বিশ্বাসে জড়িত হয়ে যায়। শোনা যাায়,গ্রামাঞ্চলে মানুুুষ এই আলেয়াকে পরী ভাবে।মূলত তারা ভ্রান্ত বিশ্বাসে জড়িত হয়ে যায়।

8619 views Answered

Related Questions

Next steps