1 Answers
রতি শব্দটির অর্থ যৌনক্ষুধা আর ভীম শব্দটি দিয়ে বৃহৎ বা বড় বা অধিক বোঝানো হয়ে থাকে, তাহলে ভীমরতি র অর্থ দাঁড়াল অত্যধিক কামুকতা। রতি শব্দটি এসেছে সংস্কৃত মূল শব্দ রম থেকে, যার অর্থ প্রমোদ বা পুলকিত হওয়া৷ যদিও মূল ক্রিয়া রূপে শব্দটি স্বাভাবিক অর্থে যেকোনো ধরনের আনন্দ প্রমোদকে বোঝায় কিন্তু বিভক্তি যোগে রতি শব্দের অর্থ হয় দৈহিক ও জাগতিক আনন্দলাভ৷ আক্ষরিকভাবে রতি শব্দটি যে কোনো প্রকার আনন্দলাভকে সূচিত করলেও মূলত যৌন ভালাবাসা বোঝাতেই রতি শব্দটি ব্যবহৃত হয়৷ এই ঘটনা অনেক বৃদ্ধ পুরুষদের সঙ্গে সত্যি ঘটে থাকে! অনেক পুরুষ বৃদ্ধাবস্থায় অতিরিক্ত যৌনউত্তেজনা অনুভব করে থাকেন, এর কারণ হল অনেক বয়স্ক পুরুষের প্রস্টেট গ্রন্থিতে টিউমার বা ক্যান্সার হয়ে যায়, আর ওই টিউমার থেকে যৌন উত্তেজনার হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয়, তাই যৌন উত্তেজনা বয়সের তুলনায় বৃদ্ধি পায়, এই ঘটনাকেই বলা হয় বুড়ো বয়সে ভীমরতি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy