1 Answers

  ধারাবাহিকভাবে জিডিপিতে সেবা ও কৃষি খাতের অবদান কমে যাচ্ছে। এই পরিস্থিতি গত একদশক ধরে বিদ্যমান। যেমন- ২০১০-২০১১ অর্থবছরে জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) কৃষি খাতের অবদান ছিল ১৮ ভাগ। সেখানে সদ্যসমাপ্ত ২০১৯-২০২০ অর্থবছরে তা কমে হয়েছে ১৫ দশমিক ৪৪ ভাগ। একই কথা প্রযোজ্য সেবা খাতের ক্ষেত্রেও। ২০১০-২০১১ অর্থবছরে জিডিপিতে এ খাতে অবদান ছিল ৫৪ দশমিক ৬১ ভাগ। সেখানে গত অর্থবছরে তা কমে হয়েছে ৫০ দশমিক ৬৪ ভাগ। তবে জিডিপিতে এই দুই খাতের অবদান কমলেও শিল্প খাতের অবদান কিন্তু বেড়ে গেছে। যেমন- ২০১০-২০১১ অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল মাত্র ২৭ দশমিক ৩৮ ভাগ। সেখানে গত অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৫ দশমিক ১২ ভাগ।

8003 views Answered

Related Questions

Next steps