1 Answers

নিজের বাসায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবেন যেভাবে: হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না। যেকোনো হার্ডওয়্যারের দোকানেই ইসোপ্রোপাইল অ্যালকোহল নামক একটি মিশ্রণ কিনতে পাওয়া যায়। চেষ্টা করুন ৯১% ইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল কেনার। সেই সঙ্গে লাগবে গ্লিসারিন বা অ্যালোভেরা জেল। পদ্ধতি : ২/৩ কাপ ইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে ১/৩ কাপ গ্লিসারিন বা অ্যালো ভেরা জেল আর এক চা চামচ আপনার পছন্দের কোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন ভালো করে । গ্লিসারিন আপনার হাত নরম রাখতে সাহায্য করবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে ভালো করে ধুয়ে শুকিয়ে নেয়া স্প্রে বোতলে ঢেলে রেখে প্রয়োজনমতো ব্যবহার করুন।  এর মধ্যে সামান্য হাইড্রোজেন প্যারক্সাইডও মেশানো যায়। তবে স্যানিটাইজার ব্যবহার করলেও মাঝেমাঝে হাত ধুয়ে নিতে ভুলবেন না।

8373 views Answered

Related Questions

ভালো বাসা কী?
1 Answers 8547 Views

Next steps