1 Answers
ডাইনোসর বিলুপ্তির পেছনে দুটি থিওরি বিষয় সব থেকে বেশি জনপ্রিয় ও গ্রহণযোগ্য। উল্কাপাত বা গ্রহাণুর আঘাত এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ধারণা করা হয়েছিল ডাইনোসর বিলুপ্ত হয়েছে উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে। প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিশালাকৃতির একটি গ্রহাণু আঘাত করেছিল। বিশালাকৃতি সেই উল্কার ব্যাস ছিল প্রায় ৫ থেকে ১৫কিলোমিটার। বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে এটি পরিণত হলো জ্বলন্ত অগ্নিপিণ্ডে। খোলা জায়গায় থাকা হাজার হাজার ডাইনোসর এবং অন্যান্য প্রাণী এই আগুনে সে সময় জ্বলেপুড়ে গিয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল বৃক্ষরাজি। গ্রহাণুর আঘাতের ফলে সৃষ্টি হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা হ্রাস পায়। দেখা দেয় সুনামি। বৃক্ষ হারিয়ে যায়, পৃথিবী হয়ে পড়ে প্রায় প্রাণশূন্য। দেখা দেয় চরম খাদ্যাভাব। জীবন হয়ে পড়ে দুঃসহ। বিশাল এই প্রাণীগুলোর জন্য বিপুল পরিমাণ খাদ্য দরকার, সেটা সেই সময়ে ছিল না। এই অসহনীয় পরিবেশে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে অতিকায় এই প্রাণীটি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy