1 Answers
আযানের কালেমা সমূহ :১৫ টি ১. আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার (অর্থ : আল্লাহ সবার চেয়ে বড়) --- ২ বার ২. আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ (অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই)---২ বার ৩. আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল)---২ বার ৪. হাইয়া ‘আলাছ ছালা-হ (অর্থ : ছালাতের জন্য এসো) --- ২ বার ৫. হাইয়া ‘আলাল ফালা-হ (অর্থ : কল্যাণের জন্য এসো) --- ২ বার ৬. আল্লা-হু আকবার (অর্থ : আল্লাহ সবার চেয়ে বড়) --- ২ বার ৭. লা ইলা-হা ইল্লাল্লা-হ (অর্থ : আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই) --- ১ বার ৮. ফজরের আযানের সময় “হাইয়া ‘আলাল ফালা-হ” এর পরে “আছছালা-তু খায়রুম মিনান নাঊম” (অর্থ: নিদ্রা হ’তে ছালাত উত্তম)--- ২ বার বলবে।