1 Answers
যেসব বিষয় জানতে চাইবেন - ১) আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী হোটেলে খেতে বসলে ওয়েটারের সঙ্গে কেমন ব্যবহার করে? ২) নিজের রুম থেকে বের হওয়ার সময় লাইট বা ফ্যানের সুইচ বন্ধ করে কিনা? ৩) স্বাভাবিক কথা বার্তায় কতটা সরি বা ধন্যবাদ শব্দটি ব্যবহার করে থাকে? ৪) মুঠোফোন কি তার জীবন নিয়ন্ত্রক না সে মুঠোফোনকে নিয়ন্ত্রন করে? ৫) সে নিজে কতটা এম্প্যাথেটিক? ৬) বস্তুবাদী হ্যাপিনেস কতটা তার আছে? ৭) ভালো দোকানে কফি পান করতে চান নাকি ভালো কফি যে কোনো জায়গা থেকে উপভোগ করতে চান । ৮) সময় ব্যবস্থাপনায় কেমন পারদর্শী? ৯) দাঁত দিয়ে নখ কাটেন নাকি ? ১০) টেলিভিশনের রিমোর্ট যেখানে সেখানে ফেলে রাখেন কিনা? ১১) লিফটের চেয়ে বেশি সিঁড়ি ব্যবহার করেন কিনা? ১২) অবসর সময় কি ঘুমের মধ্যে না সৃজনশীলতায় ব্যয় করেন? ১৩) কোনো বই পড়া শুরু করলে শেষ করেন কি? ১৪) বাসায় কাজের মেয়ে থাকলে তার সাথে কেমন আচরন করে? ১৫) নিজের জন্য সাজ সজ্জা কেমন পছন্দ করে? বিউটি পার্লার যায় কিনা? আরো এমন অনেক কিছুই হতে পারে যা আপনার চাহিদা এবং রুচির উপর নির্ভরশীল ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy