1 Answers
শারীরিক মিলনের পর থেকে ডিম্বানু নিষিক্ত হওয়ার পর পরবর্তী পাঁচ মাসের (২০ সপ্তাহ) মধ্যে যে কোন সময়ে প্রসবের রাস্তা দিয়ে ভ্রুন তথা নিষিক্ত ডিম্বাণু বের হয়ে যাওয়াকেই মিসক্যারেজ বা গর্ভপাত বলে। মিসক্যারেজ বা অ্যাবর্শন বা গর্ভপাতের সাধারণ কারণ হল নিষিক্ত ডিম্বানুর ত্রুটি। এছাড়াও যদি কোনও গর্ভবতী মহিলার গুরুতর অসুখ থাকে, যেমন, ম্যালেরিয়া বা সিফিলিস অথবা তাঁর জননাঙ্গের ত্রুটি বা সমস্যা থাকে তাহলেও তার গর্ভপাত হতে পারে। কিছু ক্ষেত্রে নিষিক্ত ডিমটি গর্ভাশয়ের বদলে অন্য কোন জায়গায় স্থাপিত হয়ে থাকলেও (সাধারণত গর্ভনালীতে) গর্ভপাত হয় এবং তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তবে বর্তমান বিশ্বে অধিকাংশ গর্ভপাতই হয় ইচ্ছাকৃতভাবে৷ কিন্তু গর্ভের পাঁচ মাস অর্থাৎ ২০ সপ্তাহের মধ্যে শিশুর সকল অঙ্গপ্রত্যঙ্গ গঠনই সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাই এসময়ে ইচ্ছাকৃত গর্ভপাত ঘটানোকে শিশু হত্যা বলা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy