1 Answers

হ্যালোজেন বলতে পর্যায় সারণীর সপ্তম শ্রেণীভুক্ত সমধর্মী এক গুচ্ছ মৌলিক পদার্থকে বোঝায়। এগুলো আধুনিক পর্যায় সারণীতে ১৭শ শ্রেণীর অন্তর্ভুক্ত। যে পাঁচটি মৌলিক পদার্থ হ্যালোজেন হিসেবে চিহ্নিত সেগুলো হলো ফ্লোরিন (F), ক্লোরিন (Cl), ব্রোমিন (Br), আয়োডিন (I), এবং অ্যাস্টাটিন (At)। কৃত্রিম উপায়ে তৈরী ১১৭ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ইউনুনসেপ্টিয়ামে হ্যালোজেন শ্রেণীর মৌলসমূহের বৈশিষ্ট বিদ্যমান রয়েছে।ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন এবং অ্যাস্টাটিন ম্যান মেড হ্যালোজেন নামে পরিচিত।

6374 views Answered

Next steps