1 Answers
একজন গর্ভবতী মায়ের জন্য যেসব টিকা অত্যাবশ্যক বা যেসব টিকা দেওয়া নিরাপদ সেগুলো হলো- হেপাটাইটিস বি:হেপাটাইটিস বি কিছু নির্দিষ্ট মাধ্যমে ছড়ায় ৷ যেমন: আক্রান্ত রোগীর রক্ত বা অন্য কোনো ডোনেটেট অরগান(কিডনি,লিভার,চোখ ইত্যাদি) কারো শরীরে ট্রান্সপ্লান্ট করলে, নেশা গ্রহণ বা রক্ত আদান প্রদান করার সময় আক্রান্ত রোগীর ব্যবহৃত সুই(needle) ব্যবহার করলে ৷ এছাড়া মা যদি হেপাটাইটিস বি আক্রান্ত হন আর বাচ্চা যদি সেই মায়ের দুধ পান করে তাহলে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বাচ্চার শরীরেও হেপাটাইটিসের জীবাণু ছড়িয়ে যাবে। তাই ঝুঁকি এড়াতে গর্ভাবস্থায় মাকে অবশ্যই হেপাটাইটিস বি এর টিকা দেওয়া উচিৎ। ইনফ্লুয়েঞ্জা: হাঁচি কাশির মাধ্যমে মায়ের শরীর থেকে বাচ্চার কাছেও ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে যেতে পারে তাই গর্ভবস্থায় মাকে ইনফ্লুয়েঞ্জার টিকা দেয়া আবশ্যক। ডিপিটি ভ্যাক্সিন: ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস বা DPT একটি combined vaccine। ১৫ বছরের পর কিশোরী মেয়েরা টিটেনাসের ভ্যাক্সিন নিতে পারে। যদি আগে থেকেই টিটেনাসের ভ্যাক্সিন না নেওয়া হয় তাহলে প্রেগনেন্সির যেকোনো ট্রাইমেস্টারেই ডিপিটি ভ্যাক্সিন নিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy