1 Answers

কপালে যেখানে বসন্তের দাগ ছিল,সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়, সেখানে চুমু দিয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন‍্য আসেনি। কুশ্রী কেও মনের আয়নাতে পরমতম সুন্দর লাগার নাম ভালোবাসা।অদেখা কোনো ব‍্যক্তি বা বস্তু কেবলমাত্র তাকে অনুধাবনের মাধ‍্যমে তার মায়ায় জড়িয়ে যাওয়ায় হল ভালোবাসা, যে ভালোবাসা একজন মা তার সন্তানকে গর্ভে থাকাকালীন বাসতে শুরু করে তাকে না দেখেই। ভালোবাসা মানে তাকে ছিনিয়ে নেওয়া নয় তাকে পরম যত্নে লালন করা। ভালোবাসা মানে চোখের কাজল,কপালের লাল টিপ, শরীরের ভাঁজে হারিয়ে যাওয়া নয় ভালোবাসা মানে বিশ্বাসকে জড়িয়ে ধরা। মুক্তার জন্য যারা ঝিনুক ভাঙে তারা ভালোবাসা জানে না.....। (কপি পোস্ট)

3671 views Answered

Next steps