1 Answers
হোহাংহো চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী । ৫৪৬৪ কিলোমিটার দীর্ঘ এই নদীর উৎপত্তি স্থান পশ্চিম চীনের ছিংহাই-তিব্বত মালভূমি । হোহাংহো নদীর অববাহিকার আয়তন ৭ লক্ষ ৭২ হাজার বর্গকিলোমিটার । এই নদী অনেক প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পোহাই সাগরে গিয়ে মিশেছে । হোহাংহো নদীর অববাহিকার অধিকাংশ অঞ্চল খুব শুষ্ক, বৃষ্টি কম, তাই কৃষি ও জনগণের জীবন যাত্রার ওপর বিরাট প্রভাব ফেলেছে । ইতিহাসে চীনে অনেকবার খরা ঘটেছে, যার ফলে কয়েক কোটি লোক প্রাণ হারিয়েছেন । হোয়াংহো নদীতে খরা ছাড়াও বন্যা খুব ভয়াবহ । ইতিহাসে হোয়াংহো নদীতে বন্যা ঘটেছে প্রায় ১ হাজার ৫ শো ৯০ বার । তাছাড়া, হোয়াংহোকে নদীর মাটির ক্ষয়ও খুব গুরুতর । এর জন্যে হোয়াংহো নদীতে সবসময় বন্যা ঘটেছে । এজন্য হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।
8725 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy