1 Answers

কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। ১১৯২ খ্রিস্টাব্দে মধ্যযুগীয় ভারতের তুর্কি শাসক, দিল্লির প্রথম সুলতান এবং মামলুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আইবেক এটি নির্মাণের কাজ শুরু করেন। ইলতুতমিশের রাজত্বকালে (১২১১-৩৮) মিনারের কাজ শেষ হয়।কুতুব মিনার আসলে একটি কমপ্লেক্সের মধ্যে অবস্থিত।কমপ্লেক্সের নাম কুতুব কমপ্লেক্স। লাল বেলেপাথরে নিৰ্মিত এই মিনারের উচ্চতা ৭২.৫ মিটার (২৩৮ ফুট)। মিনারটির পাদদেশের ব্যাস ১৪.৩২ মিটার (৪৭ ফুট) এবং শীৰ্ষঅংশের ব্যাস ২.৭৫ মিটার (৯ ফুট)

6197 views Answered

Next steps