1 Answers
অধিকাংশ ভারতীয় নারীরা বিবাহের পর মোটা হয়ে যায় কেন? খেয়াল করলে দেখবেন এই কথাটা ভারতীয় পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য! আসলে প্রেম করে বিয়ে অথবা অ্যারেঞ্জড ম্যারেজ, দুটোতেই মার্কেটিং চলে! তাছাড়া নিজেকে দৈহিকভাবে অন্যের কাছে ভাল করে দেখাতে কে না চায়! তাই তো অনলাইনে যে পরিমাণ অভূতপূর্ব সুন্দর প্রোফাইলের ছবি দেখা যায় আশেপাশে তেমন চোখে পড়ে না। আবার অনেক সময়ই অনলাইনে দেখে কাউকে পছন্দ করার পরে সামনাসামনি দেখা হলেই চক্ষু চড়কগাছ হয়ে যায়! যাইহোক, নিজেকে ভাল দেখাতে এলাহী আয়োজনের উদ্দেশ্য তো বিয়ে করা (যারা বিয়েহীন একত্রে থাকায় বিশ্বাসী তারা বাদে)! কাজেই সেটা হয়ে যাওয়ার পরে বিয়ের ব্যাপারে মার্কেটিঙের পিছনে ততটা সময় আর অর্থ বিনিয়োগের দরকার নেই বা আগের মত খাটাখাটনিরও দরকার নেই এমনটা বেশিরভাগজনই মনে করেন। তাই বিয়ের পর নারীপুরুষ উভয়েই মোটা হয়ে যায়। প্রসঙ্গত: ভারতীয়দের একটা বিরাট অংশ অনেক মোটা আমেরিকানদের দেখে এতই হিংসে করেন যে তারা ভারতকে বিশ্বের সবচেয়ে বেশি মোটা লোকের দেশ করতে বদ্ধপরিকর! তাই এরা দৈনিক একবার করে জাঙ্ক ফুড খান, জলের বদলে কোল্ড/সফ্ট/হার্ড ড্রিঙ্ক পছন্দ করেন! এনাদের অসীম কৃপায় ভারত জগতসভায় শ্রেষ্ট আসন লবে! ভারত এই মুহুর্তে মোটা লোকের সংখ্যার দিকে থেকে বিশ্বে ২য়, চিন ১ম, তবে শতাংশের বিচারে চিন, ভারত, বাংলাদেশ বা জাপানের মত দেশে খুব বেশি মোটা মানুষ নেই ৷ (কোরা থেকে সংগৃহীত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy