1 Answers
চকলেটকে প্রধানত আমরা ব্রাউন চকলেট আর মিল্ক চকলেট হিসেবে পাই। তবে স্বাস্থ্যের পক্ষে ব্রাউন চকলেট সবচেয়ে ভাল। ভাল মানের ব্রাউন চকলেটে থাকে ভিটামিন ই, ভিটামিন বি 12, মিনারেল, পটাসিয়াম, আরও অনেক কিছু। কোকো বিচিতে এন্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্বাস্থের জন্য উপকারী। এটা দুই ধরণের হয়, ফ্লেবোনয়েড(Flavonoids) এবং পলিফেনল(polyphenol)। ব্রাউন চকলেটের কিছু উপকারিতা লিখছি। ১. কোকো বিচির মধ্যে ভাল পরিমাণে ফ্লেবোনয়েড থাকে যেটা আমাদের রক্তসঞ্চালন ভাল করে, রক্তচাপ কমায় এবং হার্ট ভাল রাখতে সাহায্য করে। ২. এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম করে এবং রক্ত জমাট (blood clotting) বাঁধা আটকায়। ৩. মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ৪. ফ্লেবোনয়েড ও তার সাথে ভিটামিন সি (vitamin C ) সর্দি কাশি সারাতে পারে। ৫. পলিফেনল (polyphenol) কোলেস্টেরল (cholesterol) ঠিক রাখতে সাহায্য করে। শরীরে গুড কোলেস্টেরল বাড়ায় এবং ব্যাড কোলেস্টেরল কমায়। ৬. চকলেট ক্যাফেইন থাকে যা মানসিক চাপ কমায় ৷ খুব সামান্য মাত্রায় ক্যাফেইন থাকে বলে ঘুমের ব্যাঘাত ঘটে না ৷ ৭. চকলেট মস্তিস্ক ও রেটিনায় রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে দৃষ্টি শক্তি ভাল থাকে ৷ ৮. ফ্লেবোনয়েড আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্নি থেকে রক্ষা করে ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy