1 Answers
ফরেনসিক মেডিসিন মেডিকেল সায়েন্সের একটি বিশেষ শাখা যেখানে মেডিকেলের কিছু বিষয় আইন-বিভাগের সাথে সম্পর্কিত। এর ব্যবহার মূলত মর্গ আর আদালতে হলেও হাসপাতাল, ল্যাবরেটরি বা অপরাধের স্থানেও এর বহুল ব্যবহার আছে। যেমন কেউ একজন অস্বাভাবিকভাবেই মারা গেল। এখন সে কি আত্মহত্যা করেছে না খুন হয়েছে, কতক্ষণ আগে মারা গেছে, কীভাবে আত্মহত্যা করেছে বা খুন করা হয়েছে, এমনকি কিছু সূত্র শনাক্ত করা হয় যেটার সাহায্যে অপরাধী শনাক্ত করা যাবে। এরকমভাবে ফরেনসিক মেডিসিন এর অনেক বিভাগ আছে, যেমন, ফরেনসিক ক্রিমিনোলজী, ফরেনসিক প্যাথলজী, ফরেনসিক টক্সিকলজী, থানাটোলজী, ফরেনসিক রেডিওলজী ইত্যাদি।
8197 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy