1 Answers

শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তার শ্বাসকার্য চালানোর জন্য ফুসফুসের প্রয়োজন হয় না। মায়ের দেহ আম্বিলাইক্যাল কর্ড বা নভিরজ্জুর মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয় এবং প্লাসেন্টার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায়ও কিছুটা প্রয়োজনীয় শ্বাস বায়ু আদান প্রদান হয়।ফলে এই সময় ফুসফুস দুটির আলভিওলাই গুলি চুপসে থাকে।কিন্তু যখন সন্তান মায়ের দেহ থেকে বাইরে আসে,তখনই নভিরজ্জুটি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়। ফলে তখনই ফুসফুস দুটির অ্যালভিওলাই গুলিতে বাইরে থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করে।ফলে হঠাতই আলভিওলাই গুলি ফুলে ওঠায় যে আঘাতের সৃষ্টি হয়,তার কারণেই শিশু কেদে ওঠে।

8585 views Answered

Next steps