1 Answers
নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ডিজিটাল জীবনধারা-ভিত্তিক ইচ্ছেডানা নামে বিশেষ সেবা চালু করেছে রবি। রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে শনিবার এক সংবাদ সম্মেলনে ‘ইচ্ছেডানা’ নামে সেবাটির উদ্বোধন করা হয়। এ সেবার আওতায় ইমার্জেন্সি এলার্টের মতো সুরক্ষা ফিচার রয়েছে। এর মাধ্যমে নারীরা তাদের পূর্ব-নিবন্ধিত তিনটি নম্বরে জরুরি প্রয়োজনে সাথে সাথে তাদের বর্তমান অবস্থান জানাতে পারবেন। সেবাটি গ্রহণ করতে *৫৫৫# কোডটি ডায়াল করতে হবে। প্যাকেজটির আওতায় প্রাইভেট নম্বর রিচার্জ ফিচার ব্যবহার করে নারীরা রিটেইল আউটলেটগুলো থেকে রিচার্জ করার সময় তাদের নম্বরের গোপনীয়তা রক্ষা করতে পারবেন। ১২ ডিজিটের একটি ডামি নম্বর ব্যবহার করে রিচার্জ করা যাবে বলে অনাকাঙ্ক্ষিত কলের যন্ত্রণা থেকে রেহাই পাবেন ‘ইচ্ছেডানা’র গ্রাহকরা। দেশজুড়ে রবির সকল ওয়াক-ইন-সেন্টারে ইচ্ছেডানার গ্রাহকদের সেবা প্রদানের জন্য একট বিশেষ কাউন্টার থাকবে। এ সেবার আওতায় থাকা গ্রাহকরা কল সেন্টারে কল করলে তা বিশেষ এজেন্টদের সাথে সংযুক্ত করা হবে। *১২৩*৮০# ইউএসএসডি কোডটি ডায়াল করে বিনামূল্যে যে কোন রবি প্রি-প্রেইড গ্রাহক এই সেবাটির জন্য নিবন্ধিত হতে পারবেন। প্যাকেজটিতে নিবন্ধিত গ্রাহকরা প্রথম ৩০ দিন যে কোন স্থানীয় নম্বরে মিনিটে ৫০ পয়সা রেটে কথা বলার সুযোগ পাবেন। এছাড়া যে কোন একটি নম্বরে সবসময় মিনিটে ৫০ পয়সা রেট, ফেসবুক ব্যবহারের জন্য প্রতি মাসে ১৭ টাকায় ১ জিবি ডেটা (প্রথম দুই মাসের জন্য) এবং ৩০ দিনের জন্য বিনামূল্যে রবির এম হেলথ সল্যুশন হেলথ প্লাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy