1 Answers

মেডিকেল কলেজের মেহেদি হাসান খান নামে এক বড় ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অভ্র। সারা রাত জেগে উনি এই কাজ করতেন। একদিকে মেডিকেল কলেজের পড়াশোনার চাপ অন্যদিকে এত বড় একটা Challenge এইটি উপেক্ষা করেই তিনি সংগ্রাম করে কাজ চালিয়ে যান এবং সফলও হন। ২৬ মার্চ ২০০৩ সালে তিনি এটি উন্মুক্ত করে দেন । এজন্য আমরা তাকে ডাক্তার+ইঞ্জিনিয়ার= ডাইঞ্জিনিয়ার বলে থাকি। শুরুতে এটিতে অনেক বাগ ছিল ৷ কিন্তু পরবর্তীতে Rifat Un Nabi, Tanbin Islam Siyam, Ryan Kamal, Shabab Mustafa, Nipon Haque অভ্র নিয়ে কাজ করেন। অনেক চড়াই উতরাই পার হয়ে ২১ ফেব্রুয়ারী ২০১৪ সালে অভ্র 5.5.0 ভার্সন Stable ভার্সন হিসেবে রিলিজ হয়।

8930 views Answered

Next steps