1 Answers
যেহেতু অবিবাহিতরাই বিবাহ সম্পর্কে বেশি জানে তাই এই প্রশ্নের উত্তর দেওয়া উচিৎ মনে করছি। ১) একজন ভালো স্বামী কখনোও তার স্ত্রীর বলা গোপন কথা অন্য কাউকে বলবে না। ২) একজন ভালো স্বামী তার স্ত্রীর কাছে ভালোবাসার পরিমাণ করতে বার বার ভালো বাসার প্রমাণ চাইবে না। ৩) একজন ভালো স্বামী তার স্ত্রীর মা বাবাকে কখনো ছোট করে কথা বলবে না। ৪) একজন ভালো স্বামী সবসময় তার স্ত্রীকে বারবার মুখে না বললেও কাজের মাধ্যমে বুঝাবে যে, সে তার পাশে সব সময়ই আছে। ৫) একজন ভালো স্বামী তার স্ত্রীকে কখনোই শারীরিক বা মানসিক নিযার্তন করেনা। ৬) একজন ভালো স্বামী কখনো তার স্ত্রীকে অসম্মান করার বা অপমানিত হওয়ার মত কিছু বলে ও করে না। ৭) একজন ভালো স্বামী কখনো স্ত্রীর আড়ালে গিয়ে ধোঁকা দেওয়ার মতো কিছু করবে না। সংসারে দুজন স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয়জন হলো শয়তান, যে সবসময় সম্পর্কে ভাঙ্গন ধরাতে চায়, রাগিয়ে দিতে চায়, স্বামী বা স্ত্রীকে পাপ কাজে নিমজ্জিত করে তাদের পবিত্র সম্পর্কে অপবিত্রতা প্রবেশ করাতে চায়। (সংগৃহীত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy