1 Answers
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা! কোথায় এমন খেলে তড়িত্ এমন কালো মেঘে! তার পাখীর ডাকে ঘুমিয়ে উঠি, পাখীর ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়! কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশ তলে মেশে! এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে! এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখী; গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে - তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি। ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ! ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy