মানসিক অস্থিরতা কমাতে কিছু পরামর্শ
কোন কারণ ছাড়াই মন কেমন অস্থির লাগছে? কিংবা কোনভাবেই মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না? আবার দেখা যাচ্ছে কোন কিছু বুঝে উঠার আগেই আপনার বুক ধরফর করে গলা শুকিয়ে আসছে। এসবই আপনার মানসিক অস্থিরতার কারণ।
মানসিক অস্থিরতায় আপনি যদি এর থেকে মুক্তি লাভ করার সঠিক কৌশল না জানেন তাহলে এটি যেমন আপনার জন্য খুব ভয়ঙ্কর একটি ব্যাপার আবার অন্যভাবে বললে আপনি যদি জানেন কি করে সহজেই মানসিক অস্থিরতা কমিয়ে ফেলা যায় তাহলে এটি আবার খুব সহজ একটি ব্যাপার।
আজ আপনাদের জন্য মানসিক অস্থিরতা কমানোর এমন কিছু কার্যকরী টিপস দেবো যা আপনাকে সহজেই মানসিক অস্থিরতা থেকে মুক্তি দিতে সাহায্য করবে।
- যখনই মানসিক অস্থিরতায় ভুগবেন তখন সব রকম খারাপ আর মন্দ চিন্তা করা থেকে বিরত থাকতে চেষ্টা করুন। চেষ্টা করুন ভালো কিছু চিন্তা করার। এমন কিছু নিয়ে ভাবুন যা আপনাকে মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করবে। দেখবেন মানসিক অস্থিরতা এক নিমেষেই আপনার মন থেকে দূর হয়ে যাবে।
- মানসিক অস্থিরতা বোধ করার সাথে সাথে আপনার জন্য করণীয় কাজ হবে চট করে বাইরে চলে যাওয়া। একা একা যদি ঘরের এক কোণায় চুপটি করে বসে থাকেন বা নিজেকে বদ্ধ ঘরে আটকে ফেলেন তাহলে আপনার মানসিক অস্থিরতা আরও বাড়বে। তাই মন কেমন করলে বা বুক ধরফর করলে একবার বাইরে থেকে বেড়িয়ে আসুন। আপনার মনের অস্থিরতা অনেকখানি কমবে এতে।
- কোন ব্যাপার নিয়ে খুব বেশী চিন্তিত হলেও আপনার মধ্যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় কোন বিষয় নিয়ে দুশ্চিন্তা এতো মারাত্মক অবস্থায় চলে যায় যে সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত আপনি স্বস্তিবোধ করেন না। এ অবস্থায় আপনার কাজ হবে দুশ্চিন্তার কারণ নিয়ে ভালোভাবে ভাবা ও এর ভালো খারাপ দুটি দিক নিয়েই মনের মধ্যে একটা পরিকল্পনা করে ফেলা। দেখবেন এই উপায়ে আপনার মানসিক অস্থিরতা কমবে।
- যেকোন কিছু থেকে মুক্তি পেতে ঘুমের কোন বিকল্প হয়না। আপনার মানসিক অস্থিরতা কমাতেও তাই ঘুম খুব কাজের একটি উপায় হিসেবে প্রতীয়মান হতে পারে। যখনই আপনি মানসিকভাবে অস্থিরতায় ভুগতে থাকেন তখন চেষ্টা করুন একটা ভালো ঘুম দিতে। একবার যদি আপনি একটা লম্বা ঘুম দিতে পারেন তাহলে দেখবেন অস্থিরতা আর আপনাকে ভোগাবে না।
- মানসিক অস্থিরতা কমানোর আরও একটি সহজ ও সুন্দর উপায় হল নিজের ভালোলাগার কাজগুলো করা। হতে পারে সেটা গান শোনা বা প্রিয় মানুষটির সাথে কথা বলা। এক কথায় আপনার যা করতে ভালোলাগে তাই করুন। আপনার ভালোলাগার কাজগুলো করতে করতে দেখবেন অস্থিরতা কখন স্থিরতায় রূপান্তরিত হয়েছে।
- মানসিক অস্থিরতা কমাতে আপনি প্রথমেই একগ্লাস পানি পান করুন। একগ্লাস ঠাণ্ডা পানি। মাত্র একগ্লাস ঠাণ্ডা পানিই আপনাকে অদ্ভুত মানসিক প্রশান্তি প্রদান করতে সক্ষম।
- মানসিক অস্থিরতা কমাতে আপনি মেডিটেশন করতে পারেন। আবার চাইলে ব্যায়াম করতেও পারেন। অনেক সময় শারীরিক দুর্বলতা থেকেও মানসিক অস্থিরতা হতে দেখা যায়। তাই আপনার খাবার রুটিনের প্রতি খেয়াল রাখুন। এতে পুষ্টিকর খাবার যোগ করুন।
1945 views
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy