1 Answers
প্রথমে আপনি নিশ্চিত হয়ে নিন আপনি প্রেগন্যান্ট কিনা। আন্দাজে ট্যাবলেট খেলে তো হবে না। প্রেগ্রেন্সি টেস্ট করার কিট পাওয়া যায় ফার্মেসিতে।কিট দিয়ে টেস্ট করে দেখুন।প্রেগন্যান্ট না হলে অন্য কোন সমস্যা থাকতে পারে। আর যদি প্রেগন্যান্ট হয়ে থাকেন তাহলে এম এম কিট খেতে পারেন। তবে এই ট্যাবলেটটি ঝুঁকিপূর্ণ।কোন ডাক্তারের তত্ত্বাবধানে এটি খেতে হবে। এটিতে মোট ৫ টি ট্যাবলেট রয়েছে।প্যাকেটের নির্দেশনা অনুযায়ী আপনাকে খেতে হবে।এটি খেলে প্রচুর ব্লিডিং হতে পারে। এছাড়া শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে।এছাড়া পেটে ব্যাথা,ডায়রিয়া এবং বমি হতে পারে।আর আপনাকে এটি অবশ্যই ৯ সপ্তাহের মধ্যে খেতে হবে। এছাড়া ট্যাবলেট না খেতে চাইলে অন্য উপায়েও গর্ভপাত করা সম্ভব। এজন্য একজন ভালো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আর খুব বেশী প্রয়োজন না থাকলে বাচ্চা নষ্ট না করাই ভালো।একটি নিরপরাধ প্রাণকে এভাবে কষ্ট দেওয়ার কি দরকার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy