2 Answers

মনে করুন আপনার কাছে সর্বোত্তম খাবার হলো মাংস। তাই বলে আপনি কি ভাত, মাছ, বিরিয়ানী খাওয়া বন্ধ করে শুধু মাংসই খাবেন? আপনি শুধু মাংস খেলে কমলালেবুর স্বাদ পাবেন না, ভিটামিন সি ও পাবেননা। এতে আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা কমে আপনার মৃত্যুও হতে পারে! তেমনই আলহামদুলিল্লাহ সর্বোত্তম, ভাল কথা। কিন্তু তাই বলে শুধু এ জিকিরই করবেন, তা নয়। এতে আপনি অন্য জিকির গুলোর স্বাদ ও ফজিলত পাবেন না। বরং জিকির গুলো একে অপরের পরিপূরক।  সবশেষে আপনাকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ, এই চমৎকার প্রশ্নটি করার জন্য। আপনি আসলেই সত্যান্বেষী। 

6579 views Answered

কেন , আল্লাহ তায়ালা কি আমাদেরকে মোট ৪টি জিকিরের হুকুম দেয় নি ? যথা সুবাহানাল্লাহ , আলহামদুলিল্লাহ , লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহুআকবার ।যদিও লা ইলাহার চেয়ে ফজিলতপূর্ন জিকির আর নেই তাহলে কি অন্য জিকির গুলোর দ্বারা আল্লাহর প্রশংসা করার দরকার নেই ? অবশ্যই আমাদেরকে সবকটি জিকির আমল করার চেষ্টা করতে হবে ।তবে এটা বলতে পারি এই চারটি কথার বাহিরে কোন শব্দ দ্বারা জিকির করা যাবে না যেমন শুধু ইল্লাল্লাহ।

6579 views Answered

Next steps