1 Answers
দিনাজপুর ঈদগাহ ময়দান এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান, যা দিনাজপুর সদর থানায় অবস্থিত। এটি দিনাজপুর জেলার গোর-এ-শহিদ বড় ময়দানের পশ্চিম প্রান্তে অবস্থিত তথা উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। ঈদের জামাআত আদায় করার জন্য এখানে নিমার্ণ করা হয়েছে ঈদগাহ মিনার। ৫০ গম্বুজ বিশিষ্ট এই বিশাল মিনারে ৭ লাখ মুসলিম এক সঙ্গে ঈদের নামাজ পড়তে পারবেন। ঈদগাহ মিনারটির প্রধান গম্বুজের উচ্চতা ৪৭ ফুট ও লম্বা ৫১৬ ফুট।এর মধ্যে নিমার্ণ করা ৩২টি আর্চ। মিনারটি নিমার্ণের সম্ভাব্য ব্যয় ৫ কোটি টাকা। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ঈদের নামাজ আদায় করে। গড়ে উঠবে বিভিন্ন নতুন নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
6415 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy