2 Answers

বই পড়ুন ও ঘুড়ে বেড়ান

7897 views Answered

মোবাইল বেশি চালালে একসময় এটা নেশা থেকে পেশা হয়ে যেতে পারে। তাই আপনি প্রতিদিন বিভিন্ন ধরনের বই পড়তে পারেন । বই পড়া অভ্যাসের মাধ্যমে শিখে নিলে বই পড়তে ভীষণ মজা পাবেন। বই পড়ে আপনি লেখকের অভিজ্ঞতার সাথে আপনার জীবনকে খুঁজে পেতে চাইবেন। বই পড়ার অভিজ্ঞতা থেকে যে জ্ঞান আহরণ করবেন, তা বাস্তব জীবনে কাজে আসবে। বই পড়ার আগ্রহটা আপনার নিজের মধ্যে আনা দরকার।বাড়ির পাশের পাশ্ববর্তী লাইব্রেরি এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে বই সংগ্রহ করুন। আপনার সবচেয়ে ভালো হয় ব্যক্তিগত অথবা পারিবারিক লাইব্রেরি তৈরি করে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। এরপর দেখবেন, আপনার সময় কেটে যাচ্ছে, আপনি মোবাইল ব্যবহারের দ্বারে-কাছেও নেই। অবশ্য পড়ার ফাঁকে ফাঁকে ফোনে একটু ব্যক্তিগত কাজকর্ম সেরে নিতে পারেন। ধন্যবাদ।

7897 views Answered

Related Questions

Next steps