3 Answers

আমি মনে করি, এটি সম্পূর্ণ গুজব। কালোজিরা, আধা, লবঙ্গ- এগুলো খেলে স্বাস্থ্যের উপকার হয়, আবার এটা ভেবে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য খাওয়া মারাত্মক গুনাহ্ হতে পারে। আমাদের ভোলাতে প্রায় ১ সপ্তাহ আগে এই রকম এক ঘটনা ঘটে। ঘটনাটি এই যে, জৈনপুরী পীরসাহেব, স্বপ্নে দেখেছেন, থানকুনি পাতা খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হবে। তাও ঐ রাতে ফজরের নামাজের অযানের আগে খেতে হবে। আশ্চর্য ব্যাপার, পরেরদিন পাড়াশুদ্ধ লোক পীরসাহেবকে জিজ্ঞাসা করায় তিনি জবাব দেন, এ মিথ্যা। পরে সবাই তওবা করেছে। ভাগ্যিস, আমি তদন্ত নেই বলে খায় নি। আপনাদের ঐ খানেও বোধহয়, একদল লোক এই কথা ছড়িয়েছে। তাই আগে ভালোভাবে তথ্য-প্রমাণ বের করে খোঁজ- খবর নিন, এটা সত্যি কী না।

9735 views Answered

বিষয় টি পুরোপুরি গুজব। কারণ, একেকজনের মতে শিশুটির জন্মস্থান একেক জায়গা দেখানো হচ্ছে। আর সবাই শুধু শুনেছেই, কেউ প্রত্যক্ষদর্শী ছিলেন না। উদাহরণ হিসেবে দেখুন, আপনি ঢাকার কথা বললেন, আর আমার কাছের একটা স্ক্রিনশট দেখুন। এই রকম বেশ কয়েকটা জায়গার স্ক্রিনশট আমার কাছে আছে। কিন্তু এখানে একটার বেশি দেওয়া যায় না।

9735 views Answered

এই যুগে এসেও মানুষ এসব ব্যাপার বিশ্বাস করে ভাবতেও অবাক লাগে।এগুলি সাধারণ কমন সেন্সের ব্যাপার। বাঙালি জাতির নাম পাল্টে গুজবে জাতি রাখা উচিত।  

9735 views Answered

Related Questions

Next steps