1 Answers
ঢাকার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো হলো: বাহাদুর শাহ পার্ক, বলধা গার্ডেন (ঢাকার ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেন। নিসর্গী ও দর্শকদের জন্য বলধা গার্ডেন অত্যন্ত আকর্ষণীয় স্থান এবং উপমহাদেশের এতদঞ্চলের ফুলের শোভা উপভোগের অন্যতম প্রখ্যাত ও ঐতিহাসিক উদ্যান। এটি প্রতিদিন খোলা থাকে।), ওসমানি উদ্যান ও বিবি মরিয়ম কামান, বোটানিক্যাল গার্ডেন (ঢাকার মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন বোটানিক্যাল গার্ডেন গাছগাছালিতে সমৃদ্ধ। এখানে প্রায় ১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই উদ্যানে ছিল পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলের বহু কৃষিজ, জলজ ও শোভাময় উদ্ভিদ।), রমনা পার্ক (নিসর্গপ্রেমীদের জন্য রমনা অত্যন্ত আকর্ষণীয় স্থান। শহরের মূল কেন্দ্রে এর অবস্থান। শহরের বুকে এমন প্রকৃতি উপভোগের অন্যতম প্রখ্যাত ও ঐতিহাসিক উদ্যান আর নেই।), ধানমন্ডি লেক, গুলশান লেক পার্ক, শিশুপার্ক, শ্যামলী শিশুমেলা, চিড়িয়াখানা (ঢাকার মিরপুরে অবস্থিত ঢাকা চিড়িয়াখানায় আছে বাংলাদেশী সব পশুপাখি। অনেক দুর্লভ প্রজাতির সব প্রাণী দেখতে পাওয়া যাবে এখানে।), লালবাগ কেল্লা, জিনজিরা প্রাসাদ, আহসান মঞ্জিল, কার্জন হল (কার্জন হল ঢাকাতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন, যা পুরাকীর্তি হিসেবে স্বীকৃত। ১৯০৪ সালে ভারতের তৎকালীন ভাইসরয় এবং গভর্নর জেনারেল জর্জ কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণী ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে।), বড়কাটরা, ছোটকাটরা, নিমতলীর কুঠিবাড়ি, রোজ গার্ডেন, তারা মসজিদ, সাতগম্বুজ মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনীয় গির্জা, শহীদ মিনার, বধ্যভূমি স্মৃতিসৌধ, জাতীয় জাদুঘর (ঢাকার শাহবাগে গেলে যে জিনিসটি আপনার সবার আগে নজরে পড়বে তা হল জাতীয় জাদুঘর।), জাতীয় সংসদ ভবন, ভাসানি নভোথিয়েটার, ফ্যান্টাসী কিংডম, নন্দন পার্ক, বিজ্ঞান জাদুঘর, মুক্তিযুদ্ধ যাদুঘর, শহীদ বুদ্ধিজীবি কবরস্থান, সাভার জাতীয় স্মৃতিসৌধ (সাভারে অবস্থিত আমাদের অহংকার জাতীয় স্মৃতিসৌধ। এটি দেখতে হলে আপনাকে যেতে হবে ঢাকার সাভারে।), আহসান মঞ্জিল জাদুঘর (পুরনো ঢাকার সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল।), বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার (বিজয় সরণিতে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার। এখানে দেখা যাবে আকাশ, নত্র, তারকারাজির উজ্জ্বল উপস্থিতি। প্রদর্শনী শুরু হয় সকালের প্রদর্শনীর এক ঘণ্টা আগে এবং অন্যান্য প্রদর্শনীর দুই ঘণ্টা আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।), শহীদ জিয়া শিশু পার্ক (শহীদ জিয়া শিশু পার্ক শাহবাগে অবস্থিত। সাপ্তাহিক বন্ধ রোববার।)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy