1 Answers
*ইসলাম ও ইহুদি ধর্মে বেশ কিছু মিল আছে। আমি অল্প কয়েকটি এখানে উল্লেখ করে দিচ্ছি।* * একত্ববাদ: মুসলিম ও ইহুদী উভয়কেই এক স্রষ্টায় বিশ্বাস করতে হয়। * প্রার্থনা: ইহুদিরা দৈনিক তিনবার এবং মুসলিমরা দিনে পাঁচবার প্রার্থনা করেন। * সংযম: বছরে নির্দিষ্ট কিছু দিন ইহুদিরা এবং এক মাস মুসলিমরা ধর্মীয় বিধি অনুযায়ী সংযম পালন করেন। * তীর্থ: মুসলিমরা মক্কায় এবং ইহুদিরা জেরুজালেমে তীর্থ পালনে যান। * দান: উভয় ধর্মেই সম্পদের নির্দিষ্ট একটি অংশ দরিদ্রদের মধ্যে দান করার বিধান রয়েছে৷ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি বিধানের সাথেই ইহুদি ধর্মরীতির মিল রয়েছে। *এবার আমি আরো কিছু সাধারণ মিল উল্লেখ করছি।* * জেরুজালেম শহর উভয়ের কাছে পবিত্র বলে গণ্য। * তীর্থে পবিত্র গৃহ ঘিরে সাতপাক দিতে হয়। * উভয় ধর্মেই নবীদের আগমনে বিশ্বাস করেছে। * ইহুদি ও মুসলিম পুরুষরা খতনা করেন। * ইহুদি ও মুসলিম নারীদের মাথা ঢেকে রাখার নিয়ম রয়েছে। * বিবাহ-বৈধ এমন নারী-পুরুষ একই কক্ষে একা অবস্থান নিষিদ্ধ। * বিবাহে স্বামী কর্তৃক স্ত্রীকে মোহর দিতে হয়। * বিবাহে দুইজন সাক্ষী আবশ্যক। * শুকরের মাংস উভয় ধর্মেই নিষিদ্ধ। * উভয়কেই হালাল এবং খোশার মেনে চলতে হয়। * প্রাণী ঈশ্বরের নামে জবাই করে খেতে হয়। * প্রার্থনার আগে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়। * মেয়েদের ঋতুস্রাবের পর গোসল করতে হয়। * মৃতকে গোসল দিতে হয়। * মৃতকে পবিত্র শহর (মুসলিমদের মক্কা ও ইহুদিদের জেরুজালেম) অভিমুখী করে কবরস্থ করতে হয়।