1 Answers
খলিফা আল মামুন এর পূর্ণ নাম আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন (৭৮৬-৮৩৩ খ্রিষ্টাব্দ)। তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনর রশীদের দ্বিতীয় পুত্র। ৮১৩ খ্রিষ্টাব্দে তিনি নিজেকে খলিফা ঘোষণা করেন। তিনি সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও দর্শনের বিশেষ অনুরাগী ছিলেন এবং মুক্তবুদ্ধির চর্চায় উৎসাহ দিতেন। তাঁর আমলে বাগদাদ শিল্পকলা ও জ্ঞানবিজ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়। তিনি বায়তুল হিকমাহ নামে সাহিত্য শিল্প একাডেমি প্রতিষ্ঠা করেন। তাঁর আমলে প্রজারা অত্যন্ত সুখী ও সমৃদ্ধশালী ছিল।
8760 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy