1 Answers
যে শাখায় আপনি একাউন্ট (গুলি) খুলেছেন সেখানে একটি লিখিত নোটিশ / আবেদন প্রদানের মাধ্যমে অথবা একাউন্ট (গুলি) বন্ধ করা ফরম পূরণ পূর্বক সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার মাধ্যমে আপনি একাউন্ট (গুলি) বন্ধ করতে পারবেন। একাউন্ট বন্ধ করার সময় ব্যাংক আপনার একাউন্টে স্থিতি (যদি থাকে) ও প্রদেয় সুদ প্রদান করবে । প্রয়োজনীয় চার্জ এবং সরকারের কর্তৃক আরোপিত কর কর্তনের পর একাউন্ট (গুলি) বন্ধ করা হবে। অব্যবহৃত চেক বই / চেকের পাতা, ডেবিট কার্ড ও অন্যান্য সামগ্রী দলিলপত্রাদি (যদি থাকে) সংশ্লিষ্ঠ ব্যাংক কর্তৃপক্ষের নিকট প্রদানের মাধ্যমে একাউন্ট বন্ধ করতে হবে। উপরোক্ত কাগজপত্র বা উপকরণের কোনটি হারিয়ে অথবা স্থানচ্যুতি হয়, তাহলে এ সংক্রান্ত জিডি এর কপি সহ আবেদন করতে হবে।
6737 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy