1 Answers
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা বিভাগের জন্য রয়েছে C ইউনিট। এই ইউনিটে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এই ইউনিটে চান্স পেলে তারা শুধু ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো একটি বিষয়ের ওপরে বিবিএ করতে পারবে। এই ইউনিটের আসন সংখ্যা ১২৫০ টি। ফর্ম তোলার জন্য HSC ও SSC মিলিয়ে ন্যূনতম ৭.৫ পাওয়া লাগবে। পরীক্ষা হবে ১ ঘন্টার। প্রশ্ন থাকবে ১০০ টি। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১.২ করে। অর্থাৎ মোট ১২০ মার্কের পরীক্ষা হবে। যার মধ্যে বাংলা ২০ টি প্রশ্নের জন্য ২৪ মার্ক (প্রতিটি ১.২ মার্ক করে), ইংরেজি ২০ টি প্রশ্নের জন্য ২৪, হিসাববিজ্ঞান ২০ টি প্রশ্নের জন্য ২৪, ম্যানেজমেন্ট ২০ টি প্রশ্নের জন্য ২৪ ও ফিন্যান্স/মার্কেটিং এর ২০ টি প্রশ্নের জন্য ২৪ মার্ক থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে .২৪ মার্ক। প্রতিটি পরীক্ষায় পাশ করতে হলে ইংরেজিতে কমপক্ষে ১০ মার্ক এবং সর্বমোট কমপক্ষে ৪৮ মার্ক পাওয়া লাগবে। অন্যথায় ফেল বলে গণ্য হবে। বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও ম্যানেজমেন্ট এর উত্তর সবাইকেই করতে হবে। আর মার্কেটিং বা ফিন্যান্সের মধ্যে যেকোনো একট যার যেটা ইচ্ছা সে সেটা পূরণ করবে। দুইটি একসাথে করা যাবেনা। আর কেউ মার্কেটিং এর উত্তর করলো, এইচ এস সি তে তার মার্কেটিং সাব্জেক্ট ছিল কি না সেই বিষয় দেখা হবে না। যে যেটা ইচ্ছা উত্তর করবে। তাই এখন থেকেই ঠিক করা উচিত যে আমি কোনটা পূরণ করবো, যেটা পূরণ করবা সেটা এখন থেকেই সেভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই ইউনিটে চান্স পেয়ে গেলে কয়েকদিন পরেই মেরিট পজিশন অনুযায়ী বিষয় মনোনয়ন দিয়ে দেওয়া হবে। আলাদা কোনো ভাইবা বা সাক্ষাতকার নেওয়া হয়না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy