2 Answers
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগর কন্যা হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত।
বাংলাদেশের যে কয়টি স্থান থেকে যুগপৎ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কুয়াকাটা সমুদ্রসৈকত তার মধ্যে একটা। পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সমুদ্রসৈকত অবস্থিত। ভ্রমণকারীদের কাছে কুয়াকাটা “সাগর কন্যা” হিসেবেও পরিচিত। কুয়াকাটা সমুদ্রসৈকতের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। এই সমুদ্রসৈকতটি মূলত আন্ধারমানিক ও গলাচিপা নদীর মোহনায় অবস্থিত। এর ফলে এই সৈকতের পানি কিছুটা ঘোলাটে এবং বালির পরিমাণ কম। তবে শুধু সৈকত নয়, বরং কুয়াকাটার আরও বেশ কিছু প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য মানুষ কুয়াকাটায় বেড়াতে আসে। এখানকার নির্জন ঝাউবন, নারকেল বাগান আর কেওড়াবন পর্যটকদের মুগ্ধ করে রাখে। এছাড়া এই সৈকতটি এখনো কক্সবাজারের মত জনবহুল ও দুষিত হয় নি। তাই নিরিবিলি কয়েকটি দিন কাটাতে অনেকেই ছুটে আসেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। আরও জানতে ভিজিট করুন বাংলার বিস্ময় সাইটে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy