6 Answers
আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল হলঃ জীবনের সর্বপ্রথম প্রশংসাপত্র পরীক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আরেকটু ভালভাবে না পড়া, যার কারণে অল্প মার্কের জন্য বৃত্তি পেলাম না । সেই অনেক আগের কথা, শ্রেণিতে আমার রোল ১ ছিল । সবচেয়ে একটু ভালোই পড়ালেখা পারতাম । তো ভেবেছিলাম এই পরীক্ষায় বৃত্তি পাবো । একটু অহংকার করেছিল । কিন্তু দুঃখের বিষয়- ৬০০ এর মধ্যে ৫২৫ পেলাম । প্রধান শিক্ষক বললেন, তুমি আর অল্পের জন্য বৃত্তি পেলা না । আর এটাই ছিল আমার জীবনের বড় ভুল অর্থাৎ আমার অহংকারের ফল । আরেকটা বিষয় হল, তখন আমার কয়েকজন সহপাঠী বৃত্তি পেয়েছিল । এই ঘটনাটি মনে পড়লে, এখনও খারাপ লাগে ।
কিছু ভুল মানুষকে বিশ্বাস করে সাহায্য করা। তবে এখান থেকে জীবনের সব থেকে বড় শিক্ষাটাও নিয়ে নিয়েছি।
বড় আপুর সাথে প্রেম করা। অধিক আবেগ প্রবণ হয়ে গিয়েছিলাম। পরে তার বিয়ে হয়ে যাওয়ার পর সব বুঝতে পারি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy