2 Answers
চাঁদের ভিতর চাঁদ ভাঙে ---রুদ্র গোস্বামী । . আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে আমার কষ্টে সে নিজেকে উজাড় করে কাঁদুক। তার তিলের মতো কলঙ্ক থাকুক, আলোর মতো রূপ থাকুক। তার দিকে দেখতে দেখতে আমি ভাবি সব থেকে সুন্দর দৃশ্যটি বুঝি এই । আমার তাকে দেখতে ভালো লাগুক। তাকে ছুঁয়ে আমি বলি, সে আমার ভীষণ রকম সুখ। আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে তার জন্ম শুধু আমার জন্যে থাকুক। তার মৃত্যু শুধু আমার জন্যে থাকুক। তাকে পেয়ে আমি বলি, তার জন্যে আমি এর আগেও বহুবার জন্মেছিলাম। তার জন্যে আমার অপেক্ষা ছিল,অশ্রু ছিল। অজস্র চিঠিতে তাকে আমি ভালবাসি লিখেছিলাম। আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে তার আলো শুধু আমার জন্যে থাকুক। তার কথা শুধু আমার জন্যে থাকুক। এতো রূপের মধ্যে, এতো প্রাণের মধ্যে সে শুধু আমাকেই ফিরে দেখুক এমন তো নয় মেয়ে বলে কেউ রূপ খুঁজবো না এমন তো নয় কালো মেয়ের চাঁদ ভাবতে নেই ...
চাঁদ আর আমি৷ - আবু নাছের জুয়েল আজ বহুদিন পর হঠাৎ আবার, খোলা আকাশ,খালি বাড়ির ছাদ আরও আছে দূর আকাশেৱ , আমার সব সময়ের সাথী ওই চাঁদ৷ বহু দিন পর আজ আবার দেখছি ওই চাঁদ, যেমনি ছিল আজো আছে ঠিক তেমনি৷ আমার ছোট বেলায় মায়ের ঘুম পড়ানি আয় আয় চাঁদ মামা কিংবা, কোন গল্পে যেখানে, সুতা কাটে চাঁদের ওই বুড়ি৷ একে একে আজ ছেড়ে গেল সাবই মা, বাব, কাজলা দিদি ,আর ভাই৷ আজো আছি আমি আর ওই চাঁদ, হারিয়েছি আপন অনেক, হয়েছে আপন আনেকে, নতুনের ভীড়ে পুরাতন আমি, আছি শুধু যাবার আপেক্ষায়৷ বহু দিন পর একলা এ রাতে, চাঁদটাকে দেখে শুধু হিংসে হয়, চলে গেল মোর কত আপন জনা, হারিয়েছি কত বন্ধন, বহুদিন আগে ছিল যেমন চাঁদ, আছে যেন আজো ঠিক তেমনি৷ রূপ আর যৌবনে কমেনি তো তার, বেড়ছে বরং বেশি, হারাবে না চাঁদ তুমি কখনো, হারিয়ে যাব এই আমি৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy