1 Answers
উপকরণঃ সিদ্ধ করা ম্যাগি নুডলস ১ প্যাকেটরসুন এর পেস্ট ২ চা চামচ টমেটো পেস্ট ১ কাপ বড় সিদ্ধ হাড় ছাড়া মুরগির পিস ১ কাপ বড় লবন স্বাদমত সর্ষের তেল ছোট ১ কাপ ধনে পাতা অল্প। প্রস্তুত প্রণালীঃএটা বানাতে আমরা আগে টমেটো পেস্ট করে নেব । টমেটো পেস্ট দিয়ে তাতে ১চা চামচ রসুন এর পেস্ট, অল্প সর্ষের তেল, ধনে পাতা দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন, রেডি হয়ে গেল বেসিক পেস্ট। এরপর নন স্টিক ফ্রাইং প্যানে খানিকটা তেল দিয়ে তাতে বাকি রসুন পেস্টটা দিন ও লাল করে ভাজুন। এবার ব্লেন্ড করা টমেটোর বেসিক পেস্ট টা দিয়ে দিন। সাথে সিদ্ধ মুরগির ছোট ছোট পিস গুলো দিন । ৩ মিনিট রান্না করুন যখন এটা ফুটে উঠবে তখন সিদ্ধ করে রাখা ম্যাগি নুডলস দিন, শেষে পরিমান মত লবন দিয়ে রান্না করুন আরো ৩ মিনিট। খেয়াল রাখেবন নুডলস যেন ড্রাই হয়ে না যায়। পরিবেশন করার আগে ধনে পাতা উপরে ছিটিয়ে দিতে পারেন। ব্যাস হয়ে গেল মজাদারমে ম্যাগি নুডলস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy