1 Answers
, ভালোবাসার ছোয়া, তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয় ছিল শূণ্য। শূণ্য হৃদয়ের পূর্ণতায় আজ হয়েছি আমি ধন্য, আমার পৃথিবী তাই তো আজ পেয়েছে তারুণ্য। তোমার স্পর্শ আমাকে সাজিয়ে দেয় নতুন আমি করে, আজানা এক স্বপ্ন এসে নিরালায় আমার হাতটি ধরে। জানিনা কি এমন আছে তোমার এই স্পর্শে, তোলপাড় হয় আমার হৃদয় শুধু তোমার পরশে। যে সুধা আমি পান করেছি তোমায় ভালোবেসে, সারাটি জীবন আমায় রেখো তোমার মায়াবী এই পরশে।
3556 views
Answered