2 Answers

যে রাশিকে ভাগ করলে ঐ রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায়না তাকে মৌলিক রাশি বলে। আর যে রাশিকে ভাগ করলে দুই বা তার অধিক রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বলে।

5892 views

এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, বল ইত্যাদি রাশি কেননা এদেরকে পরিমাপ করা যায়। ভৌত জগতে এরূপ বহু রাশি আছে। এ রাশিগুলো প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত, যথা- মৌলিক রাশি ও যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি : যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অনান্য রাশি এদের ওপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। যেমন- সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা, কোন বস্তুর দৈর্ঘ্য, ভর ইত্যাদি। লব্ধ রাশি : যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তদেরকে লব্ধ রাশি বলে। যেমন- কাজ, বল, বিভব, বেগ, কোন বস্তুর আয়তন ইত্যাদি।

5892 views