1 Answers
ডেঙ্গু জ্বর এডিস মশা বাহিত এক ধরনের ভাইরাস জ্বর। লক্ষন: তীব্র জ্বর হবে, সাধারণত ১০৫ ডিগ্রী পর্যন্ত হতে পারে। মাথা ব্যথা, মাংসপেশী, হাড়ে বা অস্থি সন্ধিতে প্রচন্ড ব্যথা হবে। অরুচি, বমি বমি ভাব এবং পেটে ব্যথা হয়। এ জ্বর ৪/৫ দিনের মধ্যেই ভাল হয়ে যায়। করণীয়: এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক, তাই বাহক মশার দমনই ডেঙ্গু জ্বর প্রতিরোধের প্রধান উপায়। ঘড় শুকনো ও অন্ধকারমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জমে থাকা পানিতে এ মশা জন্মায় তাই অব্যবহৃত পাত্র, কৌটা, ভাঙ্গা কলস, নারিকেলের মালা, ডাবের খোসা, হাড়ি, টব এসবের নিচে পানি জমতে দেবেন না। বাড়ির আশেপাশে বদ্ধ পানি সরিয়ে ফেলুন। জ্বরের লক্ষন প্রকাশ পেলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন। ডেঙ্গু কোন ছোঁয়াচে রোগ না। মনে রাখবেন বাহক মশার দমনই এ রোগ প্রতিরোধের প্রধান উপায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy