1 Answers

বাংলাদেশে কিডনি পাথর নিরাময়ে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। চিকিৎসা পদ্ধতি ভেদে এর খরচ বিভিন্ন রকম।  কিডনির স্টোন ক্রাশ করার পদ্ধতি অনেক সস্তা। বিভিন্ন হাসপাতাল ভেদে এটি হয়তো ১৫ হাজার টাকা। আর অ্যান্ডোস্কোপিক হলে, এর চিকিৎসা একটু ব্যয়বহুল। পৃথিবীর বিভিন্ন দেশে যেমন এর ভিন্নতা আছে, আমাদের দেশেও এর ভিন্নতা আছে। কিডনি পাথর যদি ফুটো  করে অপারেশন করা হয়, বড় সেন্টারগুলোতে  প্রায় এক লাখ টাকার বেশি লাগে। আমাদের দেশ পাথর সার্জারিতে এখন অনেক উন্নত। দেশের বাইরে গিয়ে পাথর সার্জারির চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউরোপ বা যুক্তরাষ্ট্রে যেই সার্জারি হচ্ছে, সেই সার্জারিগুলোও আমাদের দেশেই হচ্ছে।  উত্তর সহযোগিতাঃ ডা. মো. শরীফুল ইসলাম। বিভাগীয় প্রধান-ইউরোলজি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে

6439 views Answered

Next steps