1 Answers
রোজা ভঙ্গের কারণসমুহ: * রোজা রেখে ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করলে। * অনিচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি হওয়ার পর ইচ্ছাকৃত ভাবে অল্প বা বেশি বমি গিলে নিলে। * আগরবাতি, কয়েল ইত্যাদির ধোয়া ইচ্ছাকৃত ভাবে নাকে প্রবেশ করালে। * কুলি করতে গিয়ে অনইচ্ছাকৃত ভাবে পানি গিলে ফেল্লে রোজা ভেঙ্গে যায়। * এমন বস্তু গিলে ফেলা যা সাধারণত খাওয়া হয় না। যেমন পাথর, কাগজ, মাটি (যে মাটি খেতে অভ্যস্ত নয়), গাছের যে পাতা খাওয়া হয় না, ঘাস ইত্যাদি। * ভুলে পানাহারের পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত ভাবে পানাহার বা স্ত্রী সহবাস করলে। * সুবেহ সাদিকের পর সময় আছে ভেবে পানাহার করলে। * মাড়ি-দাঁত থেকে বের হওয়া রক্ত থুথুর সঙ্গে গিলে ফেলার পর গলায় রক্তের স্বাদ অনুভূত হইলে। *রোজা রেখে মুখে পান বা খানা নিয়ে ঘুমিয়ে পড়লে এবং এ অবস্থায় সুবেহ সাদিক হয়ে গেলে। * হস্তমৈথুন বা স্বেচ্ছায় কোনো কিছুর সাহায্যে উত্তেজনার সঙ্গে বীর্য বের করলে। * ইফতারির সময় হয়নি, কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ইফতারি করলে। * স্ত্রী বা কোনো নারীকে স্পর্শ করার কারণে বীর্যপাত ঘটলে রোজা ভেঙ্গে যায়। * জোরপূর্বক রোজা ভাঙতে বাধ্য করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy