1 Answers
প্রতিটি মা সন্তানদের ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আলোর মুখ দেখায়। মা আমাদের সবার প্রিয়। সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে মা দিবস পালন করা হয়। বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব ‘মা’ দিবস পালন করা হয়। ১. তোমাদের জন্য মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জান্নাত : মহানবী হজরত মুহম্মদ (স.) ২. যার মা আছে সে কখনই গরীব নয় : আব্রাহাম লিংকন ৩. আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল : জর্জ ওয়াশিংটন ৪. সন্তানরা ধারালো চাকুর মতো। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে : জোয়ান হেরিস ৫. আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ : এলেন ডে জেনেরিস ৬. কোনো একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য : সোফিয়া লরেন ৭. আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই : মিশেল ওবামা ৮. মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময় : নোরা এফ্রন ৯. সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা : শিয়া লাবেউফ ১০. আমার মা মনে করেন, আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি : দিয়াগো ম্যারাডোনা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy