1 Answers
বাংলাদেশ ব্যাংকের হিসাবে ১ টাকার একটি কয়েন তৈরি করতে ৯৫ পয়সা খরচ হয়। ২ টাকা কয়েনে ১ টাকা ২০ পয়সা খরচ হয়। আর ৫ টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে ১ টাকা ৯৫ পয়সা।কয়েনের মান বেশি হলে সে তুলনায় খরচ অনেক কম পড়ে। বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট ১ হাজার টাকা। এই মূল্যমানের একটি নোট ছাপাতে প্রায় ৭ টাকা খরচ হয়। ৫০০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে ৬ টাকার মতো। ১০০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে সাড়ে ৪ টাকা। এছাড়া ৫০ টাকা ও ২০ টাকার একটি নোট ছাপাতে আড়াই টাকা, ১০ টাকার নোট ছাপাতে ২ টাকা ২০ পয়সা এবং ৫ টাকার নোট ছাপাতে খরচ হয় ২ টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগুজে নোটে পরিণত হওয়া ২ টাকার নোট ছাপানোতে খরচ পড়ে দেড় টাকা। কোন টাকা তৈরিতে করতে কত খরচ হয় “বাংলাদেশ ব্যাংকের”,, *** কয়েন * টাকা খরচ ১ টাকার কয়েনে খরচ ০. ৯৫ টাকা ২ টাকা ১.২০ টাকা ৫ টাকা ১.৯৫ টাকা **কাগুজে মুদ্রা*** ২ টাকার নোটে খরচ ১.৫০ টাকা ৫ টাকা ২.০০ টাকা ১০ টাকা ২.২০ টাকা ২০ ও ৫০ টাকা ২.৫০টাকা ১০০ টাকা ৪.৫০ টাকা ৫০০ টাকা ৬ টাকা ১০০০ টাকা ৭ টাকা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy