1 Answers
এখনকার সময়ে একটি নিউজ ওয়েবসাইট খুলতে তেমন একটা কষ্ট করতে হবে না।তবে এর জন্য আপনাকে ভালোই টাকা গুনতে হবে।যেহেতু এটাকে আপনি একটা ছোটখাট বিজনেস হিসেবে নিচ্ছেন। একটি ডোমেইন কিনতে আপনাকে গুনতে হবে সর্বোচ্চ ৮০০ টাকা।এছাড়া কি ধরণের হোস্টিং নেবেন সেটা আপনার সাইটের কোয়ালিটির উপর ডিপেন্ড করে নিতে হবে।বাংলাদেশে অনেক হোস্টিং প্রোবাইডার রয়েছে।তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।আর ওয়েবসাইটের ডিজাইনের জন্য ওয়ার্ডপ্রেসই উত্তম।আপনি ওয়ার্ডপ্রেসের জন্য অনেক ভালো নিউজ সাইটের থিম পাবেন।যেহেতু আপনি প্রফেশনালি কাজ চালিয়ে যেতে চান এই জন্য পেইড থিম কিনে নিন।আর যদি ওয়ার্ডপ্রেসের বেসিক ও আপনার না জানা থাকে তাহলে একজন ভালো ওয়েব ডেভেলপারের সাহায্য নিন।সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সাইটের মার্কেটিং করানো।বাংলাদেশের নিউজসাইটগুলো ৮০% ভিজিটর ফেসবুক থেকে নেয়।তাই অবশ্যই আপনাকে ফেসবুক পেজ প্রমোট করাতে হবে।পেজের লাইক ১৫ লাখ বা এর উপরে করানোটাই বেটার মনে করি আমি।তাহলে সাইটে অনেক ভিজিটর পাবেন।তাই পেজ প্রমোটেই আপনাকে ৩ লাখ টাকা বাজেট ধরে নিতে হবে।আপনি টাকার অঙ্কটা শুনে ভড়কে গেছেন?ভড়কে যাওয়া কিছু নেয়।আপনার এই ৩ লাখ টাকা উঠাতে ৩ মাস ও লাগবে না।এখন অনলাইনে রমরমা ব্যবসা চালাচ্ছে অনলাইন নিউজ সাইটগুলাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy