1 Answers
স্বাস্থ্য টিপস,bangla health tips,health barta স্বাস্থ্য ভালো রাখার আছে কিছু বিশেষ উপায়ঃ ১. পুষ্টিকর খাবার খাওয়া: সুস্থ স্বাস্থ্যের জন্য প্রয়োজন শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। কিছু বিশেষ খাবার আছে যেগুলো স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই পালং শাক, ব্রকলি, লেটুস, ফুলকপি, বাঁধাকপি, চিনি ছাড়া চা, রঙিন ফল, ডিম, বাদাম ও বিভিন্ন বীজ, তৈলাক্ত মাছ ও ডার্ক চকলেট নিয়মিত খাবার তালিকায় রাখুন। ২. ব্যায়াম করা: স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট এক টানা হাঁটার চেষ্টা করুন। এছাড়াও দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার ও অন্য যে কোনো ব্যায়াম যেগুলো ক্যালোরি ক্ষয় করে সেগুলো সবই স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং লিবিডো বৃদ্ধি পায় যা স্বাস্থ্যের জন্য জরুরী। ৩. পরিচ্ছন্নতা: সুস্থ্য স্বাস্থ্যের জন্য প্রয়োজন পরিচ্ছন্নতা। ৪. প্রচুর পানি খাওয়া: স্বাস্থ্য রক্ষা করার জন্য প্রয়োজন প্রচুর পানি পান। শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি উপস্থিত না থাকলে নানান রকমের সমস্যা দেখা দেয় শরীরে। তার মধ্যে একটি হলো লিবিডো কমে যাওয়া। তাই সুস্থ্য স্বাস্থ্যের জন্য দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন। ৫. ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন: ধূমপান ও মদ্যপান লিবিডো কমিয়ে দেয়। ফলে স্বাস্থ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। নিকোটিন রক্ত জমাট বাধিয়ে ফেলে এবং রক্তচলাচল কমিয়ে দেয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy