1 Answers
কোনো সংখ্যা যত বড় বা ছোট হোক না কেন শূন্য দ্বারা ভাগ করলে কোনো অর্থ প্রকাশ করে না। এমন অবাস্তব বা অসম্ভব বিষয়গুলোকে সংজ্ঞায়িত করা যায় না বলে গণিতে একে অসংজ্ঞায়িত বলা হয়। লক্ষ্য করুনঃ 1/0.001=1000 1/0.0001=10000 1/0.00001=100000 1/0.000001=1000000 1/0.0000001=10000000 1/0.00000001=100000000 আপনি যত শুন্যের কাছাকাছি কোন সংখ্যা দিয়ে অপর সংখ্যাকে ভাগ করবেন, ফল ততোই ইনফিনিটি বা অসীমের এর দিকে যাবে। তবে ঠিক ০ দিয়ে ভাগ করলে ফল কী হবে এটা কেউ জানেনা। এজন্যই একে অসংজ্ঞায়িত বলা হয়। তাই শুন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না!
7494 views
Answered