1 Answers

ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করতে পারি!  ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ৫টি ব্যবহার হলোঃ  ব্যবসাঃ বর্তমানে ই-কমার্স ভিত্তিক ব্যবসা পদ্ধতি গড়ে উঠার কারণে এখন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পন্য ক্রয়-বিক্রয় করা যাচ্ছে!  যোগাযোগঃ আমরা এখন মুহুর্তের মধ্যেই  পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ভিত্তিক কমিউনিটির মাধ্যমে যোগাযোগ করতে পারি!  পড়াশোনাঃ বিভিন্ন জটিল বিষয় যেসব শিক্ষার্থীদের বুঝতে সমস্যা হয় সেসব বিষয় বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান অনেক সহজ ভাবে অভিজ্ঞ শিক্ষক দ্বারা করানো ক্লাস বিনামূল্যে সবার জন্য ইন্টারনেটে আপলোড দেয় যাতে শিক্ষার্থীরা সহজেই জটিল বিষয়গুলো বুঝতে পারে! বর্তমানে ত্রিমাত্রিক ভিডিও এর মাধ্যমে পাঠদান খুব জনপ্রিয় হচ্ছে!  তথ্য সংগ্রহঃ আমরা খুব সহজেই সার্চ ইঞ্জিনে সার্চ করে কোনো অজানা বিষয় সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য সংগ্রহ করে থাকি!  খবরাখবরঃ এখন মুহুর্তের মধ্যেই যেকোনো খবর ঘরে বসেই ইন্টারনেটের বিভিন্ন নিউজ পোর্টালে জেনে নিতে পারি! আমরা আমদের নিজেদের মতামতও তুলে ধরতে পারি! 

7553 views Answered

Next steps