1 Answers

বীমা বা ইন্সুরেন্স (insurance) হলোঃ কয়েকজন লোকের অর্থ দিয়ে অন্য একজন লোকের বিপদে আর্থিক সহায়তা প্রদান করা। অর্থাৎ একটি ইন্সুরেন্স কোম্পানি (insurance company) মূলত একজনের বিপদকে অনেকের মাঝে ভাগা-ভাগি করে দেয়। এতে করে বিপদে পরা লোকটি আর্থিকভাবে সহায়তা পায়। মনে করুন, একজন গরীব লোকের কিংবা ইন্সুরেন্স (insurance) কৃত ব্যক্তির চিকিৎসার জন্য ৫ লাখ টাকা প্রয়োজন কিন্তু তার একার পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। তখন ইন্সুরেন্স কোম্পানি আরো ২০ জনের টাকা এই একজন লোককে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে। 

4347 views Answered

Next steps