1 Answers
এটা একান্তই আপনার বিষয় তবে আমার মনে হয় না যে, এই বয়সে আপনার ফুটবল ক্লাবে যুক্ত হওয়াটা ভালো হবে! বর্তমান পেক্ষাপটে বাংলাদেশের ফুটবল খেলাকে প্রফেশনাল ভাবে নিলে খুব বেশি একটা খারাপ হবে না! কিন্তু সেটা শর্ত-সাপেক্ষে! যদিও এখনো বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে কোনো জায়গা করে নিতে পারে নি! আপনিও জানেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ফিফা র্যাংকিং সবার নিচের দিকে! কিন্তু এখন বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু খেলায় অংশগ্রহণ করে পুরো দেশবাসীর মনে আলোড়ন সৃষ্টি করেছে! যাইহোক কিন্তু আপনি এখন ফুটবল ক্লাবে যুক্ত হয়ে বেশি কিছু করতে পারবেন না! যদি আপনার এতই ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার তাহলে আপনার উচিত ছিল আরো অনেক আগে মানে স্কুল লাইফ থেকেই ফুটবলের সাথে নিজেকে জড়িয়ে নেওয়া! এখন আপনার বয়স পর্যাপ্ত হয়ে গেছে! তাছাড়া আপনি যদি কোনো ক্লাবে যুক্ত হোনও তাহলে বেশি কিছু হলে আপনি বাংলাদেশের বিভিন্ন পেশাদারঅপেশাদার লিগগুলোতে অংশগ্রহণ করতে পারবেন যেটাও অনেক পরিশ্রম সাপেক্ষে! তার জন্যে আপনার অনেক পথ পাড়ি দিতে হবে! কিন্তু সেটাও বেশি লাভের হবে না! কারণ এসব লিগ এবং ক্লাবের ইনকাম থেকে আর কতই পাবেন? সেটা দিয়ে আপনার বাকি জীবন চলবে? আপনার জীবন নাহয় চললো কোনোমতো কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম এর জন্য কি রেখে যাবেন? বাংলাদেশে ফুটবল খেলা এখনো সেরকম পর্যায়ে যায়নি যে সেটাকে নিয়ে বেশি দুর যেতে পারবেন! আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন এটাই আপনার ক্যারিয়ারকে বিল্ড-আপ করার জন্য যথেষ্ট! আপনি যদি পূর্ণাঙ্গ একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি যেসময়টা ফুটবল ক্লাবে যুক্ত হওয়ার পর দিতেন সেটা মার্কেটপ্লেসে দিন! দেখবেন ফুটবলার হয়েও যা কিছু করতে পারতেন তার থেকেও বেশি কিছু করতে পারবেন ইনশাআল্লাহ! কারণ এখন একজন গ্রাফিক্স ডিজাইনার এর চাহিদা খুব ভালো ভাবেই যানেন! তাই আমার মতে এখন এই বয়সে ফুটবল ক্লাবে যুক্ত না হওয়াই বেটার হবে! যদিও এটা একান্তই আমার নিজস্ব মতামত! আপনার যদি এসব বিষয়ে অভিজ্ঞ চেনা-জানা কেউ থাকে তাহলে তার সাথেও আলাপ-আলোচনা করে দেখতে পারেন! কথাগুলো খুব একটা গুছিয়ে বলতে পারি নাই সেই জন্য দুঃখিত!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy